চড়ুইভাতি | হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া

 

choruivati-murader-kolom




আমাদের প্রত্যেকের জীবনেই শৈশব হলো এক সোনালী অধ্যায়। যেখানে ছিল না কোনো পিছুটান, ছিল শুধু নির্মল আনন্দ। সেই আনন্দের বড় একটা অংশ জুড়ে ছিল 'চড়ুইভাতি' বা বনভোজন। আজ আপনাদের সামনে তুলে ধরছি শৈশবের সেই অমলিন স্মৃতি নিয়ে লেখা একটি বিশেষ কবিতা।

 ​চড়ুইভাতি

--হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া

​মনে পড়ে শিশুকালের
চড়ুইভাতি খেলা,
মনের সুখে নেচে গেয়ে
বসতো খুশির মেলা।

​যা যা লাগে করতাম রাজি
মাকে চুমু দিয়ে,
লাকড়ি নিলে বলতো দাদি
তোর কি আজকে বিয়ে?

​কলাপাতায় ঘর বানাতাম
কঞ্চি রশি আনি,
একটুখানি বৃষ্টি হলেই
জমতো সেথায় পানি।

​কেউ'বা কুটতো কেউ'বা রাঁধতো
যে যত'টা জানে,
কচুর পাতা মাথায় নিয়ে
কেউ'বা মজতো গানে।

​আধ-গোসলে নিতাম খেয়ে
পাতার পাতে বসে,
কে কতবার ভাত নিয়েছে
রাখতাম হিসেব কষে।

​সেসব এখন মধুর স্মৃতি
আসবে না আর ফিরে,
খবর পেলে এসো বন্ধু
আমার বিদায় নীড়ে।

কবিতার প্রেক্ষাপট ও সারসংক্ষেপ
​'চড়ুইভাতি' কবিতাটি কবি হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়ার শৈশবের স্মৃতিচারণমূলক একটি সৃষ্টি। এখানে বর্ণিত হয়েছে কীভাবে মা-দাদির কাছ থেকে সরঞ্জাম জোগাড় করে, কলাপাতা আর কঞ্চি দিয়ে ঘর বানিয়ে ছোট ছোট শিশুরা নিজেদের একটা জগত তৈরি করত। রান্নাবান্নার ব্যস্ততা, বৃষ্টির ভয়, আর সবশেষে মাটির কাছে বসে পাতায় খাওয়ার সেই তৃপ্তি-- সবই এখানে জীবন্ত হয়ে উঠেছে। এটি কেবল একটি কবিতা নয়, বরং আমাদের হারানো দিনগুলোর এক নিখুঁত ছবি।

June 1, 2022
© Hossain Mohammed Murad Meah
All Rights Reserved.

Follow my facebook page:
https://www.facebook.com/share/14YQTtgFsJX/

​#চড়ুইভাতি #কবিতা #শৈশব #স্মৃতিচারণ #বাংলাকবিতা #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া #BanglaPoetry #ChildhoodMemories #Picnic #Nostalgia


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url